• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |

শেখ হাসিনার স্বৈরশাসনে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুর গুরুত্ব ক্ষুণ্ন হয়নি: জাসদ

বাংলাদেশ জাসদ মনে করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের স্বৈরশাসন সত্ত্বেও মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং ৪ নভেম্বর সংবিধান দিবসের গুরুত্ব কমে যায় না। আজ শুক্রবার বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্বৈরশাসন এবং ফ্যাসিবাদী অন্যায়ের কারণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, (১৯৭২ সালের) ৪ নভেম্বরে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার গুরুত্ব কমে যায় না। আমরা আশা করি সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা এ বিষয়গুলো নিয়ে কথা বলার সময় আরও সতর্ক হবেন এবং মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার লড়াইয়ের প্রতি জাতির গর্বকে সম্মান করবেন।’

সম্প্রতি সুপ্রিম কোর্টের সামনে আইনজীবী এবং শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিচারপতিদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য নিয়মতান্ত্রিক পথ অনুসরণ না করে গণজমায়েতের চাপ সৃষ্টি করা বিচার বিভাগকে আরও দুর্বল করে তুলবে। আমরা আশা করি, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক ছাত্রসমাজ অনুকূল পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *