# নিজস্ব প্রতিবেদেক :-
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন প্রতিধ্বনি থিয়েটারের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে অধিকর্তা হয়েছেন নাট্য সংগঠক সাইদুল হক শেখর। সভাপতি হয়েছেন আবু জাবিদ ভূঁইয়া সোহেল ও সাধারণ সম্পাদক হয়েছেন আসলামুল হক আসলাম। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে শহরের পুরানথানা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সদস্যগণের মতবিনিময় সভায় ২০২৩-২৪ সালের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া হিরো ও বিশ্বজিৎ রায় সুমন, সহ-সাধারণ সম্পাদক একেএম নাজমুল করিম রুয়েল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাতুল, অর্থ ও দপ্তর সম্পাদক সায়েম আহমেদ সায়মন, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক সুমাইয়া শাহরীন প্রেমা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক উবায়দুল হক পায়েল। সদস্যরা হলেন, রাহুল খান, জাহিদুল হাসান জয়, তৌসিফ আহমেদ সবুজ, তৌফিকুল ইসলাম ইমন ও অবন্তি কর।