• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |

ইউটিউবের শীর্ষ ১০ জনপ্রিয় চ্যানেলের নাম

**ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় ১০টি চ্যানেলের নাম কী জানেন?**

বর্তমানে ইউটিউব হলো আমাদের বিনোদনের অন্যতম প্রধান উৎস। আর সেই জন্যই অনেকেই শখ হোক বা অনলাইনে আয়ের জন্য ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। বিনোদনের পাশাপাশি বিভিন্ন বিষয় শেখার ও জানার জন্যও অনেকে এই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার হন।

গ্রাহক বা সাবস্ক্রাইবারের সংখ্যার ভিত্তিতে ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় শীর্ষ দশটি চ্যানেলের নাম এবং সেখানে আপলোড করা বিষয়বস্তু সম্পর্কে জানা যাক:

* **মি. বিস্ট:** আমেরিকান ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসনের এই চ্যানেলটি গ্রাহক সংখ্যায় প্রথম স্থানে। বর্তমানে এই চ্যানেলে ৩২ কোটি গ্রাহক রয়েছে। ইউটিউবের জন্য নিয়মিত প্যাংক এবং স্টান্ট ভিডিও প্রকাশ করা হয় এই চ্যানেলে।
* **টি-সিরিজ:** সঙ্গীত এবং সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান টি-সিরিজের এই চ্যানেলটি গ্রাহক সংখ্যায় দ্বিতীয় স্থানে। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা ২৭ কোটি ৬০ লাখ। বিনোদনধর্মী এই চ্যানেলে নিয়মিত সিনেমা, নাটক এবং গান প্রকাশ করা হয়।
* **কোকোমেলন:** শিশুতোষ ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে গ্রাহক সংখ্যায় প্রথম স্থানে কোকোমেলন। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১৮ কোটি ৪০ লাখ। এই চ্যানেলে শিশুদের শিক্ষামূলক কনটেন্ট রয়েছে।
* **সনি টিভি ভারত:** বিগত বছরে শীর্ষ দশে স্থান পায়নি, কিন্তু এ বছর ইউটিউবের জনপ্রিয় চ্যানেলের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। বিনোদনধর্মী এই চ্যানেলে বর্তমানে ১৭ কোটি ৮০ লাখ গ্রাহক রয়েছে।
* **কিডস ডায়ানা শো:** শিশুতোষ ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কিডস ডায়ানা শো। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৬০ লাখ। এই চ্যানেলে শিশুদের জন্য নিয়মিত ভিডিও প্রকাশ করা হয়।
* **ভ্লাদ অ্যান্ড নিকি:** রাশিয়ার শিশুতোষ ইউটিউব চ্যানেল ভ্লাদ অ্যান্ড নিকি ইউটিউবের জনপ্রিয়তার তালিকায় ষষ্ঠ স্থানে। বর্তমানে এই চ্যানেলে ১২ কোটি ৫০ লাখ গ্রাহক রয়েছে।
* **লাইক নাস্তিয়া:** রাশিয়ার আরেকটি শিশুতোষ ইউটিউব চ্যানেল লাইক নাস্তিয়া জনপ্রিয়তার তালিকায় সপ্তম স্থানে। বর্তমানে এই চ্যানেলে ১২ কোটি ১০ লাখ গ্রাহক রয়েছে।
* **পিউডিপাই:** এক সময় গ্রাহক সংখ্যায় সবার উপরে থাকা ইউটিউব চ্যানেল পিউডিপাইয়ের জনপ্রিয়তা এখন কিছুটা কমেছে। তাই গত বছর ষষ্ঠ স্থানে থাকলেও এ বছর ইউটিউবের জনপ্রিয় চ্যানেলের তালিকায় অষ্টম স্থানে রয়েছে এই চ্যানেলটি। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১১ কোটি ১০ লাখ।
* **জি মিউজিক:** মিউজিক ভিডিও, সিনেমার ট্রেলার, সিনেমার দৃশ্য এবং টিভি শো প্রকাশ করে জি মিউজিক কোম্পানির এই চ্যানেলটি জনপ্রিয়তার তালিকায় নবম স্থানে রয়েছে। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১১ কোটি ১০ লাখ।
* **ডব্লিউডব্লিউই:** ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লিউডব্লিউই চ্যানেলে রেসলিং প্রতিযোগিতার বিভিন্ন ভিডিও প্রকাশ করা হয়। বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা ১০ কোটি ৪০ লাখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *