• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন |

গুগলের নোটিফিকেশনে অ্যান্ড্রয়েডে নতুন সুবিধা

আপনার অ্যান্ড্রয়েডে নতুন সুবিধা রয়েছে

গুগল প্লে সার্ভিসের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়ে গুগল ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সুবিধাগুলোর সম্পর্কে জানাচ্ছে এই শিরোনামে। এর আগে, পিক্সেল ফোন ব্যবহারকারীরা এই ধরনের বিজ্ঞপ্তি পেত; তবে এখন বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাও এটি পাচ্ছেন। ফলস্বরূপ, অ্যান্ড্রয়েডে যোগ হওয়া নতুন সুবিধাগুলোর বিষয়ে ব্যবহারকারীরা খুব সহজেই জানতে পারছেন।

এই বিজ্ঞপ্তিতে ট্যাপ করার পর ফোনের পুরো স্ক্রিন জুড়ে একটি ইন্টারফেস চালু হয়। যেখানে নতুন সুবিধাগুলি দেখানো হয়। নাইন টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিজ্ঞপ্তির মাধ্যমে সার্কেল টু সার্চ, গুগল লেন্স এবং গুগল ফটোজের বিভিন্ন নতুন সুবিধা সম্পর্কে জানতে পেরেছেন।

বিজ্ঞপ্তিতে ট্যাপ করে সুবিধাগুলির নমুনা পুরো স্ক্রিন জুড়ে দেখানোর সময় সেগুলি কিভাবে ব্যবহার করতে হবে, তার বর্ণনাও দেখা যায়। ক্যারোসেল মোডে গিয়ে একটি সুবিধা থেকে অন্য সুবিধায় যেতে পারেন ব্যবহারকারীরা। প্রতিটি ক্যারোসেলের ইন্টারফেসে নতুন সুবিধার লিখিত বর্ণনা ছাড়াও দৃশ্যমান নির্দেশনা দেখা যায়। ইন্টারফেসের নিচে ‘হাউ টু গেট স্টার্টেট’ বাটনে ট্যাপ করে নতুন সুবিধা ব্যবহারবিধিও জানা যায়।

নাইন টু ফাইভ গুগলের তথ্য অনুযায়ী, প্রথমে পিক্সেল স্মার্টফোনে চালু হলেও এখন বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে সার্কেল টু সার্চ সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। ব্যবহারকারীদের বিজ্ঞপ্তির মাধ্যমে সুবিধাটি সম্পর্কে জানিয়েছে গুগল। এ সুবিধা চালু করে ফোনের পর্দায় যেকোনো লেখা বা ভিডিওতে সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলে সে বিষয়ে গুগল সার্চের ফলাফল স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। ফলে ফোনে কোনো লেখা পড়া বা ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা সহজেই সে বিষয়ে খুব সহজেই বিস্তারিত তথ্য জানতে পারেন। সার্কেল টু সার্চ সুবিধার মাধ্যমে এখন ব্যবহারকারী তাৎক্ষণিক অনুবাদ এবং কিউআর কোড ও বার কোড স্ক্যান করতে পারবেন। গুগল লেন্সে ক্যামেরা পয়েন্ট করে যেকোনো তথ্য খোঁজার সুবিধা চালু হয়েছে। নতুন এ সুবিধায় গুগল লেন্স ব্যবহার করে ছবি তুলে বা গ্যালারি থেকে ছবি আপলোড করে অ্যাড টু ইয়োর সার্চ বাটনে ট্যাপ করে বিভিন্ন জিজ্ঞাসা লিখে প্রাসঙ্গিক তথ্য অনুসন্ধান করা যাবে। এ ছাড়া গুগল মেসেজেসে এখন মেসেজে প্রতিক্রিয়া জানানো যাবে। প্রতিক্রিয়া জানানোর সময় কাঙ্ক্ষিত ইমোজি নির্বাচন করলে স্ক্রিন ইফেক্টস চালু হবে। গুগল ফটোজে যুক্ত হয়েছে ফটো আনব্লার, ম্যাজিক ইরেজার, পোট্রের্ট লাইট ও ম্যাজিক এডিটর। গুগলের সেফ ব্রাউজিংয়ে এখন সবুক রঙের একটি আইকন দেখা যাবে।

সূত্র: নিউজ১৮ ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *