• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |

কয়রায় বিএনপি নেতার ঘর দখলের অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

**কয়রায় ঘর দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ**

কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাছানের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ উঠেছে। কিছু অনলাইন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ প্রকাশিত হওয়ায় তিনি সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার দুপুরে কয়রা উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাছান বলেন, কিছু পরাজিত রাজনৈতিক দল এবং তাদের সমর্থকরা তাঁকে এবং বিএনপি নেতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অভিযোগ তুলছেন।

হাছানের দাবি, কয়রা বাজারে অবস্থিত ইমান সুপার মার্কেটের একটি ঘর ১৮ মাস ধরে আওয়ামী লীগ নেতা তারিক লিটু দখল করে রেখেছেন। সরকার পরিবর্তনের পর লিটু গা ঢাকা দেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসার পর মার্কেটের মালিক তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

হাছান আরও বলেন, তিনি এই অভিযোগের বিষয়ে অবগত ছিলেন না। তাঁর সঙ্গে মার্কেট মালিকের আত্মীয়তা থাকায় তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে এই অভিযোগে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।

হাছান দাবি করেন, মার্কেট মালিক এবং ভাড়াটের ব্যক্তিগত বিষয়কে নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল তাঁর রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করার জন্য এই অপবাদমূলক সংবাদ পরিবেশন করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, আকবার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর ইসলাম খোকা, সদস্যসচিব ডি এম হেলান উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ, সদস্যসচিব মাহমুদ হাসান প্রমুখ।

অন্যদিকে, তারিক লিটু হাছানের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ১৭ আগস্ট থেকে হাছান তাঁর ভাড়া নেওয়া ঘরটি দখল করেছেন। প্রতিবাদ করার পর তাঁকে মারধর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *