• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |

শিক্ষক নিবন্ধন লিখিতের ফলাফল প্রকাশ: ৮৩,৮৬৫ জন উত্তীর্ণ

**১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৮৩,৮৬৫ জন উত্তীর্ণ**

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে মোট ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। আজ সোমবার এনটিআরসিএ এই ফল প্রকাশ করেছে।

পরীক্ষার্থীরা তাদের নিবন্ধন নম্বর এবং ব্যাচ নম্বর ব্যবহার করে এই [লিংক](https://ntrca.teletalk.com.bd/result/18th/written) বা সংযুক্ত QR কোডটি স্ক্যান করে ফলাফল দেখতে পারবেন।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক থেকে মুঠোফোনে SMS-এর মাধ্যমেও ফলাফল জানানো হবে। তাদের মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় পরে এসএমএস এবং এনটিআরসিএ-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

এনটিআরসিএর ব্যবস্থাপনায় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর স্কুল (নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান/দাখিল ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসা) এবং স্কুল-২ (মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট, উচ্চমাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট এবং কারিগরি ডিপ্লোমা ইনস্টিটিউট) পর্যায়ের লিখিত পরীক্ষা ১২ জুলাই এবং কলেজ (কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিকোত্তর/উচ্চমাধ্যমিক কারিগরি/ভোকেশনাল/ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান/ইনস্টিটিউট এবং আলিম ও তদূর্ধ্ব পর্যায়ের মাদ্রাসা) পর্যায়ের লিখিত পরীক্ষা ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

এই পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন। এর মধ্যে স্কুল ও সমপর্যায়ের ৫৫ হাজার ৮৯০ জন, স্কুল-২ পর্যায়ের ৫ হাজার ৩২৩ জন এবং কলেজ ও সমপর্যায়ের ২২ হাজার ৬৫২ জনসহ মোট ৮৩ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *