• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার তারিখ ঘোষণা

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) অন্তর্ভুক্ত চারটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/ সহকারী প্রকৌশলী (সিভিল)/ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনियर (সিভিল) পদে নিয়োগের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসসি অন্তর্ভুক্ত সোনালী ব্যাংক পিএলসি (৮টি), বাংলাদেশ কৃষি ব্যাংক (৬টি), বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন (৬টি), কর্মসংস্থান ব্যাংক (১টি), আইসিবি (১টি) ও পল্লী সঞ্চয় ব্যাংক (১টি) মোট ২৩টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদনকারীদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য আগামী ১৮ অক্টোবর ঢাকায় একই দিনে একই সেশনে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

প্রিলিমিনারি পরীক্ষা ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এবং লিখিত পরীক্ষা ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের হবে।

প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালে উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *