• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন |

জনতা ব্যাংকের ‘ব্যবস্থাপক’ পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ৫৯৬৪

জনতা ব্যাংকের ফিন্যান্সিয়াল অ্যানালিস্টের চাকরির পরীক্ষার সূচি জানা গেল
=====================================================

জনতা ব্যাংক ২০২১ সালের জন্য সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) পদের জন্য এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এ পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা ১ ঘণ্টা এবং লিখিত পরীক্ষা ২ ঘণ্টা হবে। ১৮ অক্টোবর সকাল ৯.৩০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত রাজধানীর দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্র দুটি হল:

* বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, আগারগাঁও তালতলা
* ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১

এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৫,৯৬৪ জন প্রার্থীকে পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য মনে করা হয়েছে। এই প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ১০০ নম্বরের এই পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টন, কেন্দ্রের নাম এবং প্রার্থীদের রোল নম্বর https://erecruitment.bb.org.bd ঠিকানায় পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *