• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন |

ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছরেই চাকরিতে সর্বোচ্চ বয়ঃসের সুপারিশ

**সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ছে**

পর্যালোচনা কমিটির প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন।

গত সেপ্টেম্বরে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছিল সরকার। এই কমিটির প্রধান করা হয়েছিল আবদুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান।

নারীদের বয়স দুই বছর বেশি করার প্রস্তাবের বিষয়ে মুয়ীদ চৌধুরী বলেন, আরও অধিকসংখ্যক নারী যেন চাকরিতে আসতে পারেন, সেজন্য তারা এই সুপারিশ করেছেন।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

চাকরিপ্রত্যাশীদের দীর্ঘদিনের দাবিকে স্বীকার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছিলেন তারা। সম্প্রতি কয়েক শ চাকরিপ্রত্যাশী রাজধানীর শাহবাগে সমবেত হন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন। এদিনই সরকার পর্যালোচনা কমিটি গঠনের ঘোষণা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *