• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন |

হজ গাইড হয়ে সৌদি যাবার সুযোগ

**হজ গাইড হয়ে সৌদি যাওয়ার সুযোগ!**

ধর্ম মন্ত্রণালয় হজ গাইড হিসেবে কাজ করার জন্য আবেদন আমন্ত্রণ করেছে। এই সুযোগটি পেতে হলে আবেদনকারীর আগে কমপক্ষে একবার হজ পালনের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে কমপক্ষে ৩২ এবং সর্বোচ্চ ৬২ বছর। আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের সার্টিফিকেট জমা দিতে হবে। আবেদনকারীর পবিত্র কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে এবং হজের নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আবেদনকারী যদি হজযাত্রী সংগ্রহকারী হিসেবে কাজ করে থাকেন, তবে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

হজ গাইড হিসেবে দায়িত্ব পালন করতে হলে আবেদনকারীর স্মার্টফোন এবং ই-হজ্জ বিডি মোবাইল অ্যাপ ব্যবহারে পারদর্শী হতে হবে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। আবেদনকারীকে পরিশ্রমী এবং আচরণে বিনয়ী হতে হবে। আরবি ভাষায় পারদর্শী হলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।

সাক্ষাৎকারে বাছাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ নিতে হবে। যারা আগে হজ গাইড হিসেবে দায়িত্ব পালনের সময় অবহেলা বা শৃঙ্খলাভঙ্গ করেছেন, তাদের আবেদন বাতিল বলে বিবেচিত হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে হজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। আরো তথ্য জানার জন্য ১৬১৩৬ নম্বরে ফোন করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *