• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন |

পুলিশ নিয়োগে ৪,২০০ কনস্টেবল ঠিক হলো

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে নিয়োগের জন্য আবেদন চলছে। এসএসসিতে ২.৫ জিপিএ থাকলেই আবেদন করা যাবে। সারা দেশের ৬৪টি জেলা থেকে মোট ৪ হাজার ২০০ জনকে নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে। ৩৫১ জন নেওয়া হবে সেখান থেকে। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে নেওয়া হবে ২২২ জন।
গাজীপুরে নেওয়া হবে ৯৯ জন, মানিকগঞ্জে ৪১ জন, মুন্সিগঞ্জে ৪২ জন, নারায়ণগঞ্জে ৮৬ জন, নরসিংদীতে ৬৫ জন, ফরিদপুরে ৫৬ জন, গোপালগঞ্জে ৩৪ জন, মাদারীপুরে ৩৪ জন, রাজবাড়ীতে ৩১ জন, শরীয়তপুরে ৩৪ জন, কিশোরগঞ্জে ৮৫ জন, টাঙ্গাইলে ১০৫ জন, ময়মনসিংহে ১৪৯ জন, জামালপুরে ৬৭ জন, নেত্রকোনায় ৬৫ জন, শেরপুরে ৩৯ জন, বান্দরবানে ১১ জন, কক্সবাজারে ৬৭ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৮৩ জন, চাঁদপুরে ৭১ জন, কুমিল্লায় ১৫৭ জন, খাগড়াছড়িতে ১৮ জন, ফেনীতে ৪২ জন, লক্ষ্মীপুরে ৫০ জন, নোয়াখালীতে ৯১ জন, রাঙামাটিতে ১৭ জন, রাজশাহীতে ৭৬ জন, জয়পুরহাটে ২৬ জন, পাবনায় ৭৩ জন, সিরাজগঞ্জে ৯০ জন, নওগাঁয় ৭৬ জন, নাটোরে ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৮ জন, বগুড়ায় ৯৯ জন, রংপুরে ৮৪ জন, দিনাজপুরে ৮৭ জন, গাইবান্ধায় ৬৯ জন, কুড়িগ্রামে ৬০ জন, লালমনিরহাটে ৩৬ জন, নীলফামারীতে ৫৩ জন, পঞ্চগড়ে ২৯ জন, ঠাকুরগাঁওয়ে ৪১ জন, খুলনায় ৬৮ জন, যশোরে ৮১ জন, ঝিনাইদহে ৫২ জন, মাগুরায় ২৭ জন, নড়াইলে ২১ জন, বাগেরহাটে ৪৩ জন, সাতক্ষীরায় ৫৮ জন, চুয়াডাঙ্গায় ৩৩ জন, কুষ্টিয়ায় ৫৭ জন, মেহেরপুরে ১৯ জন, বরিশালে ৬৮ জন, ভোলায় ৫২ জন, ঝালকাঠিতে ২০ জন, পিরোজপুরে ৩২ জন, বরগুনায় ২৬ জন, পটুয়াখালীতে ৪৫ জন, সিলেটে ১০০ জন, মৌলভীবাজারে ৫৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৬১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা হলো, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ থাকতে হবে ২.৫। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। তবে তালাকপ্রাপ্তরাও আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ ১৫ অক্টোবর, ২০২৪ হওয়া পর্যন্ত প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষণ রয়েছে।
মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে তা হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুযায়ী উচ্চতা হতে হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে হতে হবে ৫ ফুট ৪ ইঞ্চি, আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুযায়ী উচ্চতা হতে হবে।
মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ দাঁড়িয়ে ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানের কোটায় দাঁড়িয়ে ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
আবেদন করতে গেলে এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের নির্দেশনা ও ভিডিও সহায়িকা রয়েছে।
ফরম পূরণের পরে প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। সেই আইডি ব্যবহার করে আবেদন ফরম পূরণের ৪৮ ঘंटার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *