• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন চাকরির সুযোগ, আবেদন নেয়া হচ্ছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে চাকরির সুযোগ

বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে বিভিন্ন পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই দপ্তরে পাঁচ ধরণের পদে, ১১ থেকে ১৯তম গ্রেডে ৮৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

**পদের সংখ্যা:** ২২

**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসের ভালো দক্ষতা থাকতে হবে।

**বেতন স্কেল:** ১২,৫০০–৩২,২৪০ টাকা (গ্রেড–১১)

**পদের সংখ্যা:** ১৫

**যোগ্যতা:** স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

**বেতন স্কেল:** ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

**পদের সংখ্যা:** ২৭

**যোগ্যতা:** এইচএসসি বা সমমানের পাশ সার্টিফিকেট। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বাংলায় মিনিটে ২০টি শব্দ এবং ইংরেজিতে মিনিটে ২০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

**বেতন স্কেল:** ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

**পদের সংখ্যা:** ১২

**যোগ্যতা:** জেএসসি বা সমমানের পাশ সার্টিফিকেট। হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। হালকা বা ভারী গাড়ি চালানোর অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

**বেতন স্কেল:** ভারী লাইসেন্সধারীদের জন্য ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫) এবং হালকা লাইসেন্সধারীদের জন্য ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

**পদের সংখ্যা:** ১০

**যোগ্যতা:** অন্তত তৃতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পাশ সার্টিফিকেট। মোটরসাইকেল চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ দেওয়া বৈধ লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

**বেতন স্কেল:** ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। চাকরির বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। ১ নম্বর পদের জন্য ফি ৩০০ টাকা এবং সার্ভিস চার্জ ৩৫ টাকা, মোট ৩৩৫ টাকা। ২ থেকে ৪ নম্বর পদের জন্য ফি ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা, মোট ২২৩ টাকা। আর ৫ নম্বর পদের জন্য ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা, মোট ১১২ টাকা। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর থেকে ২১ নভেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *