বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এ নতুন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
নতুন চেয়ারম্যান হয়েছেন মোবাশ্বের মোনেম এবং সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ, মো. আমিনুল ইসলাম এবং নুরুল কাদির।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই চারজনকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। তারা নিয়োগের দিন থেকে পাঁচ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পদে থাকবেন।
এর আগে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ সদস্য গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এরপরই সরকার নতুন চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেয়।