• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

উত্তর কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগ দিলেন কিম জং-উন

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নো কিয়ং চোলকে নিয়োগ করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রীর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের অবস্থান কঠোর হওয়ার আশা করা হচ্ছে।

কেসিএনএ জানায়, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নোর নাম ঘোষণা করা হয়েছে। তিনি কাং সানের স্থলাভিষিক্ত হয়েছেন। যদিও এই রদবদলের বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০১৮ সালে সিঙ্গাপুর এবং ২০১৯ সালে ভিয়েতনামে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এসব সফরে কিমের সঙ্গী ছিলেন নো কিয়ং চোল।

আশঙ্কা করা হয়েছিল, উত্তর কোরিয়া চলতি সপ্তাহে একটি বৈঠকে ১৯৯১ সালে স্বাক্ষরিত যুগান্তকারী আন্তঃকোরীয় চুক্তি বাতিল করতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করতে পারেন কিম জং-উন। তবে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এমন কোনো ঘোষণা আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *