• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |

ডেঙ্গুতে বেড়েই চলল মৃত্যু, দিনে ৩

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩ জন রোগী।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকা বিভাগে ২০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, বরিশাল বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী–পুরুষের সংখ্যা সমান। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। এই বয়সী ব্যক্তিদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০৫। মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ২৩।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৭ শতাংশ নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *