অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে, ত্বকের একটি ছোট সমস্যা নিয়ে প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার সামরিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার ত্বকের একটি ছোট ঘা অপারেশনের মাধ্যমে সফলভাবে সরিয়ে ফেলা হয়েছে।
প্রেস সচিব বলেন, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার সকালে আবার তার দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসাবে, ডঃ ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করবেন।