• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |

পিএসসির দুই সদস্যের পদত্যাগ এখনও বাকি

সরকারী কর্ম কমিশনের (পিএসসি) সভাপতি মোঃ সোহরাব হোসাইন ও কমিশনের ১২ সদস্য মঙ্গলবার তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা পিএসসির সচিবের নিকট তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন৷ তবে, পিএসসির দু’টি সদস্য এখনো তাদের পদত্যাগপত্র জমা দেননি৷ তারা হলেন পিএসসি সদস্য হেলালউদ্দিন আহমদ ও মোহাম্মদ শফিকুল ইসলাম৷

পিএসসির এক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি বলেছেন, “আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত তাদের পদত্যাগের কোনো চিঠি আমাদের কাছে আসেনি৷ তারা ই-মেইলও করেননি৷”

পিএসসির ওই কর্মকর্তা বলেছেন, তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি৷ তবে, শোনা গেছে, তারা দ্রুতই ই-মেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র জমা দিতে পারেন৷ হেলালউদ্দিন আহমদ স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ অন্যদিকে, শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এ পদে যোগদানের পূর্বে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন৷

পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করা ১২ সদস্য হলেন- সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহমদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কেএম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোঃ গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, এন সিদ্দিকা খানম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে৷

এ সপ্তাহের মধ্যেই পিএসসির সংস্কার দাবি করে চাকরির পরীক্ষাগুলো শুরু করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম৷ গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করেন তিনি৷ সারজিস বলেছেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে৷ যে তরুণ প্রজন্ম এই আন্দোলনের অগ্রণী, তাদের প্রাধান্যের কথা ভুলে গেলে চলবে না৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *