• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |

ঢাকা ব্রিটিশ হাইকমিশনে ১ লাখ ৮৫ হাজার বেতনে চাকরি, ২ দিন ছুটি

ঢাকার ব্রিটিশ হাইকমিশন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকায় ডেপুটি ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়োগ দেবে এ প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

**পদের নাম:** ডেপুটি ডিরেক্টর অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্রেড-এইচইও

**পদের সংখ্যা:** ১

**যোগ্যতা:**

* স্নাতক বা সমমান ডিগ্রি
* অর্থনীতি, ট্রেড, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি অগ্রাধিকারপ্রাপ্ত
* সরকারি বা বেসরকারি খাতে কমপক্ষে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা
* অপারেশনস ম্যানেজমেন্ট ও পিপল ম্যানেজমেন্টে দক্ষতা
* আন্তর্জাতিক বিষয় বা আন্তর্জাতিক নেটওয়ার্কে ব্যবসা উন্নয়ন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কার্য অভিজ্ঞতা আছে এমনদের অগ্রাধিকার দেওয়া হবে
* বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা
* বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে বিস্তারিত জ্ঞান
* আইইএলটিএস স্কোর ৭.৫ (অগ্রাধিকারপ্রাপ্ত)
* যোগাযোগ দক্ষতা
* নেতৃত্বের গুণাবলী

**কর্মের ধরন:** ফুলটাইম, স্থায়ী

**কর্মস্থল:** ঢাকা

**কর্মঘণ্টা:** সপ্তাহে ৩৬ ঘণ্টা

**বেতন:** মাসিক বেতন ১,৮৫,৪৬৪ টাকা

**সুযোগ-সুবিধা:**

* ছুটি
* মাতৃত্বকালীন ছুটি
* অসুস্থতাজনিত ছুটি
* স্বাস্থ্যবিমা
* সপ্তাহে দুই দিন ছুটি
* ভ্রমণ ভাতা
* প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা

**আবেদন পদ্ধতি:**

আগ্রহী প্রার্থীরা এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে ‘Apply’ বোতামে ক্লিক করে আবেদন করতে পারেন।

**আবেদনের শেষ তারিখ:** ১৮ অক্টোবর ২০২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *