• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |

বারুণ-সামান্থার অ্যাকশন ও রোমাঞ্চকর নতুন সিনেমা আসছে

**অ্যাকশন আর রোমাঞ্চে মাতাতে আহেন বরুণ-সামান্থা**

রুশো ভাই দু’জনর ‘সিটাডেল’ সিরিজের ভারতীয় রূপ এবার আসছে। নাম ‘সিটাডেল: হানি বানি’। রাজ-ডিকে নির্দেশিত এই সিরিজে জুটি বাঁধছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান আর দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভু।

“সিটাডেলে”র পর আমি অ্যাটলি আর কীর্তি সুরেশের সঙ্গে “বেবি জন”-এ কাজ করছি। আশা করি এবার অন্য প্রযোজকরাও অ্যাকশন ছবির কথা ভেবে আমাকে ডাকবেন।
– বরুণ ধাওয়ান

সিরিজে দেখা যাবে বরুণ-সামান্থার কেমিস্ট্রি। সাম্প্রতিক ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সিরিজ নিয়ে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন বরুণ আর সামান্থা।

আগামী ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে আসছে ‘সিটাডেল: হানি বানি’। গত মঙ্গলবার এই স্পাই থ্রিলার সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু, সিকান্দার খের, পরিচালক রাজ-ডিকেসহ আরও অনেকে।

‘সিটাডেলে’ বরুণ আর সামান্থা স্পাই জগতে পা রাখছেন। সিরিজে বরুণকে ‘বানি’ আর সামান্থাকে ‘হানি’র ভূমিকায় দেখা যাবে। রাজ-ডিকে পরিচালিত এই সিরিজে বরুণ-সামান্থাকে হাড় কাঁপানো অ্যাকশন করতে দেখা যাবে। তাদের রসায়ন এই সিরিজের আকর্ষণের অন্যতম দিক।

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রাজ নিজের চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, “এই সিরিজের জন্য আমাকে অনেক প্রশিক্ষণ নিতে হয়েছে। আমি রাজ-ডিকে এবং সীতার সঙ্গে কাজ করেছি। শুটিংয়ের সময় রাজ-ডিকের ফোন আসত। আমরা মূলত অ্যাকশন দৃশ্যগুলি নিয়ে বেশি আলোচনা করতাম। আশা করি আমাদের কাজ দর্শকদের ভালো লাগবে।”

সামান্থা বললেন, “এই সিরিজে আমরা সবার সহযোগিতা পেয়েছি। সিরিজটি মুক্তির দিন কাছাকাছি এসে গেছে। আর তাই আমি দারুণ খুশি।” ‘হানি’র চরিত্রে প্রস্তাব পাওয়ার পর কী অনুভূতি হয়েছিল, সেটাও জানিয়েছেন এই দক্ষিণি তারকা। সামান্থার কথায়, “এটা এক আন্তর্জাতিক গল্প। এতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন। তাই এই প্রস্তাব আসার পর আমার দুর্দান্ত লেগেছিল। এই সিরিজের কাহিনি মানুষের সঙ্গে জড়িয়ে আছে।”

বলিউডে বরুণ ১২ বছর পার করে ফেলেছেন। এ উপলক্ষে তাকে সবাই এদিন শুভেচ্ছা জানান। এদিনের আসরে বরুণ জানান, বাজেট কম থাকায় নির্মাতা আদিত্য চোপড়া তাকে অ্যাকশন ছবিতে নিতে চাননি। তিনি এ কথাও বলেন, শুধু দক্ষিণ ভারতীয় নির্মাতারা তাঁর অ্যাকশন প্রতিভাকে খুঁজে বের করেছে।

অভিনেতা বলেন, “আমার মনে হয় শুধু দক্ষিণ ভারত আমাকে অ্যাকশন তারকা হিসেবে বিবেচনা করছে। ‘সিটাডেলে’র পর আমি অ্যাটলি আর কীর্তি সুরেশের সঙ্গে ‘বেবি জন’-এ কাজ করছি। আশা করি এবার অন্য নির্মাতারাও অ্যাকশন ছবির কথা ভেবে আমাকে ডাকবেন।”

বরুণ জানান, “আদিত্য চোপড়া আমাকে বলেছিলেন, এত বড় বাজেট নেই যে আমাকে অ্যাকশন ছবিতে উনি নিতে পারেন। এরপর একাধিক বার আদির (আদিত্য) দেখা হয়েছে। প্রতিবার এ ব্যাপারে কথা বলেছি। তারপরও আমি সুযোগ পাইনি। এই সিরিজে সুযোগ দেওয়ার জন্য আমি অ্যামাজন আর রাজ-ডিকে-কে ধন্যবাদ জানাই।”

প্রিয়াঙ্কার পর মাতিলদা, অপেক্ষায় সামান্থা

‘সিটাডেল: হানি বানি’ নব্বই দশকের আধারে নির্মাণ করা হয়েছে। এই সিরিজে ভরপুর স্ট্যান্ট আছে। রাজ-ডিকে জানান যে বরুণ নিজে এসব স্ট্যান্ট করেছেন। ৭ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম-এ স্ট্রিম হতে চলেছে সিরিজটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *