• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন |

ভৈরবে ডিবির অভিযানে ৪শত পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে ৪শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ৩ জানুয়ারি মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের পৌরসভার সামনে একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে মো. জুয়েল (২৮) ও খোকন চন্দ্র সূত্রধর’কে আটক করা হয়।
মো. জুয়েল ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ও খোকন চন্দ্র সূত্রধর কটিয়াদী উপজেলার সহশ্রাম গচিহাটা গ্রামের গোপাল চন্দ্র সূত্রধরের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা ডিবির উপ-পরিদর্শক মো. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৩ জানুয়ারি মঙ্গলবার সকালে আমরা ভৈরব বাজারের একটি ভাড়াটিয়া বাসা বাড়িতে অভিযান পরিচালনা করি। এই সময় একটি রুমে তল্লাশি করে ২টি প্যাকেটে ৪শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *