**ভারতের স্যাটেলাইট তরঙ্গ বন্টন নিয়ে চলছে বিতর্ক**
ভারতের কৃত্রিম উপগ্রহভিত্তিক (স্যাটেলাইট) তরঙ্গ নিলামের মাধ্যমে না দিয়ে প্রশাসনিক সিদ্ধান্তে বন্টন করা হবে। এই বিষয়টি নিয়ে ভারতের দুই ধনী ব্যক্তি, মুকেশ আম্বানি এবং ইলন মাস্কের মধ্যে বিতর্ক চলছে।
সাধারণত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক তরঙ্গ দুটি উপায়ে বন্টন করা হয়। একটি নিলামের মাধ্যমে এবং আরেকটি সরাসরি বন্টনের মাধ্যমে। ভারতের জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল নিলামের পক্ষে। অন্যদিকে ইলন মাস্কের স্টারলিংক এবং কুইপারের মতো সংস্থা চায় সরাসরি বন্টন।
মঙ্গলবার ভারতের মোবাইল কংগ্রেসে এই বিতর্কের প্রভাব দেখা গেছে। এই কংগ্রেসে ভারতী এয়ারটেলের প্রধান সুনীল ভারতী মিত্তাল নিলামের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ানোর জন্য লাইসেন্স ফি চালু করার এবং তরঙ্গ কেনাবেচার পক্ষে মতামত দেন।
তারপর, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা স্টারলিংকের মালিক ইলন মাস্ক প্রশ্ন করেন যে, ভারতে তাঁর সংস্থা কাজ করতে গেলে সমস্যা হবে কি না? তবে পরবর্তীতে সেই মঞ্চে ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন যে, সারা বিশ্বের মতো ভারতেও স্যাটেলাইট তরঙ্গ বণ্টন করা হবে। এই ক্ষেত্রে তরঙ্গের মূল্য এবং ফর্মুলা নির্ধারণ করবে টেলি রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)।
এরপর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেন যে, সারা বিশ্বে স্যাটেলাইট তরঙ্গ প্রশাসনিকভাবে বণ্টন করা হয়। সেই কারণে ভারতে যদি নিলামের মাধ্যমে বণ্টন করা হয়, তাহলে তা আন্তর্জাতিক প্রথা লঙ্ঘন হবে।
টেলিকম মন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, স্টারলিংক ভারতের মানুষকে সেবা দিতে আগ্রহী।
গত রবিবার রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয় যে স্পেকট্রাম বরাদ্দের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছে রিলায়েন্স। এমনকি তারা সরকারকে এই প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে।
ইলন মাস্ক আরও বলেছেন যে, যে তরঙ্গ বরাদ্দ নিয়ে কথা হচ্ছে তা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মালিকানাধীন। আইটিইউ হল জাতিসংঘের ডিজিটাল প্রযুক্তি সংস্থা। ভারত এই সংস্থা কর্তৃক প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী। এই চুক্তিতে বলা হয়েছে যে, তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে যুক্তিসঙ্গত এবং সাশ্রয়ী পদ্ধতি গ্রহণ করা হবে।
এছাড়াও, কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মানুষের সুরক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারের জন্য একটি নীতিগত কাঠামো তৈরি করা প্রয়োজন।
এই বিষয়টি হলো, জিও সরকারের কাছ থেকে স্বচ্ছতার সাথে তরঙ্গ বরাদ্দের আহ্বান জানিয়েছিল। এরপর মাস্ক বলেছিলেন যে, ভারতে তরঙ্গ নিলাম করা হলে তা অভূতপূর্ব হবে। সংশ্লিষ্ট সূত্র মতে, সিন্ধিয়ার মন্তব্যে সেই প্রশ্নের উত্তর মিলেছে।