• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |

ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমদানি শুল্কে শীর্ষে ভারত

ভারতের উচ্চ আমদানি শুল্কের সমালোচনা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উচ্চ আমদানি শুল্কের সমালোচনা করেছেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে ইকোনমিক ক্লাবের সদস্যদের সামনে একটি ভাষণে, “দ্য হিন্দু” অনুসারে, তিনি বলেছেন যে, “ভারত বিদেশি পণ্যের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করে”।

ট্রাম্প বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ভারতের নেতা মোদি; তিনি একজন মহান নেতা, মহান মানুষ। সত্যিই একজন মহান মানুষ। তিনি এটি (যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক) একসঙ্গে নিয়ে এসেছেন। তিনি একটি মহান কাজ করেছেন”।

তবে, ট্রাম্প ভারতের আমদানি শুল্ক নিয়ে তার সমালোচনাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, “ভারত বিদেশি পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করে। আমি বলতে চাচ্ছি, ভারত সম্ভবত চীনের চেয়ে অনেক বেশি শুল্ক নেয়, কিন্তু তারা হাসিমুখে (বন্ধুসুলভ উপায়ে) সেটি করে”।

ট্রাম্প আরও বলেছেন, “আমার পরিকল্পনায় এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমরা সাধারণত শুল্ক আরোপ করি না। কিন্তু আমি সেই প্রক্রিয়াটি (শুল্ক আরোপ) শুরু করেছিলাম। চীন আমাদের পণ্যে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। ব্রাজিলও একটি বড় শুল্ক আরোপকারী দেশ। সব থেকে বড় শুল্ক আরোপকারী হচ্ছে ভারত”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *