সালমান খানের ‘বিগ বসে’ গাধা বিবাদ
কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় আটক হওয়া সালমান খান এবার গাধা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন। সালমান খান উপস্থাপিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৮তম মৌসুম শুরু হয়েছে। শুরুতেই এই জনপ্রিয় শোটি বিতর্কের মুখে পড়েছে। আর সেই বিতর্কের কারণ হলো একটি গাধা।
এবারের মৌসুমের প্রথম দিনেই বিগ বসের ঘরে প্রবেশ করেছে একটি গাধা। নাকি অন্য অংশগ্রহণকারীদের মতোই সেও এবারের ‘বিগ বস’ খেলার একজন প্রতিযোগী। সেটি হলো ‘বিগ বস’ ঘরের ১৯তম সদস্য। তার থাকার জন্যও একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হয়েছে।
কয়েকজন অংশগ্রহণকারীকে গাধাটির সঙ্গে কথাও বলতে দেখা গেছে। কিন্তু এই বিষয়টিতে আপত্তি জানিয়েছে পেটা (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস) ইন্ডিয়া।
পেটার পক্ষ থেকে সালমান খানকে একটি চিঠি লেখা হয়েছে। চিঠিতে গাধাটিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার আবেদন করা হয়েছে। ‘পিপল ফর অ্যানিমেলস’ নামের আরেকটি স্বেচ্ছাসেবক সংস্থাও ‘বিগ বস’-কে নিন্দা করেছে। বিনোদনের জন্য গাধাকে ব্যবহার করার জন্য নির্মাতাদের তীব্র নিন্দা করেছে তারা। অবশেষে গাধাটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
গাধাটিকে ছেড়ে দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছে সেই স্বেচ্ছাসেবী সংস্থা। এই বিষয়ে হস্তক্ষেপ করেছিলেন মানেকা গান্ধী। স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মানেকা গান্ধীকেও ধন্যবাদ জানানো হয়েছে।
এবারের ‘বিগ বস’ নিয়ে তিনি ‘অতিথি খান’ শীর্ষক একটি টুইটও করেছেন।
এবারের ‘বিগ বসে’ অংশ নিয়েছেন শিল্পা শিরোধকর, শেহজাদা ধামি, আরফিন খান, শ্রুতিকা অর্জুন রাজ, ভিভিয়ান ডিসেনা, তাজিন্দার বাগ্গা, সারা আরফিন খান, চাহত পান্ডে, হেমা শর্মা, ঈশা সিংহ, রজত দলাল, অ্যালিস কৌশিক।