• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন |

প্রখ্যাত অভিনেতা জামালউদ্দিন হোসেনের জানাজা আজ

চলে গেলেন প্রবীণ অভিনেতা জামালউদ্দিন হোসেন

প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা জামালউদ্দিন হোসেন আর নেই। শুক্রবার কানাডার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। প্রথম আলোকে অভিনেতা জামালউদ্দিন হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে তাসফিন হোসেন।

প্রায় তিন সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন জামালউদ্দিন। তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টায় মেয়ের কাছে অবস্থান করছিলেন। সেখান থেকে কানাডার ক্যালগারিতে ছেলে তাসফিন হোসেনের বাড়িতে বেড়াতে যান। সেখানে অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তার মূত্রনালিতে সংক্রমণ হয়েছে। পরে জানা গেল, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সত্তরের দশকের মাঝামাঝি নাগরিক নাট্য সম্প্রদায়ের মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেন তিনি। গত ১৫ বছর ধরে অভিনয়ে অনিয়মিত ছিলেন। এই সময়ে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন। মাঝেমধ্যে দেশে ফিরে আসতেন এবং নান্দনিক কিছু কাজে যুক্ত হতেন। সপ্তাহ খানেক আগে দেশে ফিরে এসেছিলেন তিনি।

জামালউদ্দিন হোসেনের ছেলে তাসফিন হোসেন কানাডার মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক। মেয়ে তাঁর পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে।

অভিনেতা জামালউদ্দিন হোসেন ১৯৭৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে তিনি তাঁর নিজের নাট্যগোষ্ঠী নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল শুরু করেন এবং এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য এবং বেতার টেলিভিশন শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।

জামালউদ্দিন হোসেন ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘রাজা রাণী’, ‘চাঁদ বণিকের পালা’, ‘আমি নই’, ‘বিবি সাহেব’, ‘যুগলবন্দী’সহ কয়েকটি আলোচিত মঞ্চ নাটক পরিচালনা করেছেন।

জামালউদ্দিন হোসেনের স্ত্রী অভিনেত্রী রওশন আরা হোসেনেরও শারীরিক অবস্থা ভালো নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *