• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন |

ভারতের জয়: পাকিস্তানকে পরাজিত করে শুরু

**ভারত পাকিস্তানকে পরাজিত করে শুরু করল সাফ চ্যাম্পিয়নশিপ**

মহিলাদের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তান একই দলে রয়েছে। আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

ম্যাচটিতে ৫-২ গোলে জয়ী হয় ভারত। ম্যাচের প্রথম ৪৩ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে একটি পেনাল্টি থেকে গোল করে পাকিস্তান ৪-১ এ স্কোর কমিয়ে আনে। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) পাকিস্তান দ্বিতীয় গোলটি করে (৪-২) ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। তবে ৭৭ মিনিটে ভারতের পঞ্চম গোলটি (৫-২) পাকিস্তানের সেই আশা শেষ করে দেয়। দ্বিতীয়ার্ধে পাকিস্তান ভারতকে চাপে রেখেছিল, কিন্তু দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করে ফেলে।

ম্যাচের পঞ্চম মিনিটে গ্রেস দাংমে ভারতকে এগিয়ে দেন। ১৭ মিনিটে দ্বিতীয় গোল করেন মনীশা। ৩৬ মিনিটে তৃতীয় গোলটি করেন বালা দেবী। ৪৩ মিনিটে গ্রেস দ্বিতীয়বারের মতো গোল করে দলকে ৪-০ এ এগিয়ে নেয়। বিরতির আগে পেনাল্টি থেকে গোল করেন পাকিস্তানের সুহা হিরানি। ৪৭ মিনিটে পাকিস্তানের দ্বিতীয় গোলটি করেন কায়লা মারি সিদ্দিক। ৭৭ মিনিটে ভারতের বদলি খেলোয়াড় জ্যোতি চৌহান পঞ্চম গোলটি করেন।

চলতি টুর্নামেন্টের আগের চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকালই নেপাল পৌঁছেছে। ২০ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৩ অক্টোবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *