• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |

মহাকাশবিজ্ঞানের অভূতপূর্ব কীর্তি: মহাকাশেই তৈরি হবে রিসোর্ট!

**মহাকাশে তৈরি হচ্ছে রিসোর্ট**

অনেক দিন ধরেই ভার্জিন গ্যালাক্টিক, ব্লু অরিজিনের মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো মহাকাশ পর্যটনের ওপর কাজ করছে। বেশ কয়েক বারই পর্যটক নিয়ে স্বল্প সময়ের জন্য মহাকাশ থেকে ঘুরেও এসেছে এসব প্রতিষ্ঠানের মহাকাশযানগুলি। এবার পর্যটকদের আরও দীর্ঘ সময় মহাকাশে থাকার সুযোগ দিতে মার্কিন মহাকাশ স্টেশন তৈরির প্রতিষ্ঠান ভাস্ট মহাকাশে একটি রিসোর্ট তৈরির পরিকল্পনা ক’রেছে।

ভাস্ট জানিয়েছে, মহাকাশে এটাই প্রথমবার বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরি করা হবে। ‘হ্যাভেন-১’ নামের এই বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির কাজ আগামী বছরের মধ্যেই শুরু হবে। পৃথিবীর যেকোনো বিলাসবহুল রিসোর্টের মতোই হবে এর পরিবেশ। ফলে পর্যটকেরা মহাকাশে থাকার সময় হোটেলের মতো সুযোগ-সুবিধা পাবেন।

বাণিজ্যিক মহাকাশ স্টেশনটিতে একসঙ্গে চার জন পর্যটক থাকতে পারবেন। পৃথিবীতে তৈরি করে স্টেশনটিকে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। ২০২৬ সালের মধ্যে পর্যটকেরা এই বাণিজ্যিক মহাকাশ স্টেশনে থাকতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত বিভিন্ন দেশের নভোচারীরা গবেষণার জন্য থাকেন। তবে হ্যাভেন-১ স্টেশনটি শুধুমাত্র পর্যটকদের জন্যই তৈরি করা হবে। স্টেশনটির ঘরে বসে পর্যটকেরা মহাকাশের দৃশ্য দেখার পাশাপাশি পৃথিবীতে ফোনকলও করতে পারবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, স্পেসনিউজ ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *