• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |

ওয়ান ডিরেকশন তারকা লিয়াম পেইনের হৃদয়বিদারক মৃত্যু

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন। তিনি জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’ এর সাবেক সদস্য ছিলেন। মাত্র ৩১ বছর বয়সে এই গায়কের মৃত্যু হল।

পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি পেইন দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন না মদ্যপ ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর ভক্তরা হোটেলটির বাইরে জড়ো হয়েছেন।

হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা ২৭ বছরের ভক্ত পিলার বিলিক বলেছেন, পেইনের মৃত্যুর সংবাদে তিনি শোকাহত হয়েছেন।

রিয়ালিটি স্টার এবং ব্যবসায়ী প্যারিস হিলটন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিয়াম পেইনের মৃত্যুর শোক প্রকাশ করেছেন।

পেইন ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের সুরকার এবং গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। সেই থেকে ব্যান্ডের শিল্পীরা একালা কাজ করছেন।

জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভিকে জানিয়েছেন, পেইনের দেহে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *