• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন |

শতবর্ষে পা রেখে ১৫ দিনের মাথায় ভোট দিলেন জিমি কার্টার

**শতবর্ষ পেরিয়ে ভোটদানের মধ্য দিয়ে ইচ্ছাপূরণ জিমি কার্টারের**

গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটদানের প্রথম দিনে ভোট দিয়েছেন শতবর্ষী সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। এই ভোটের মধ্য দিয়ে কার্টারের একটি দীর্ঘদিনের ইচ্ছাও পূরণ হলো।

কার্টার আগে ঘোষণা করেছিলেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করার জন্য শতবর্ষে পদার্পণ করার পরেও যথেষ্ট সময় বাঁচতে চান। কার্টার সেন্টারের তথ্য অনুযায়ী, ডেমোক্র্যাট নেতা মেইলের মাধ্যমে তাঁর ভোটটি দিয়েছেন।

১৯৮১ সালে হোয়াইট হাউস ছেড়েছিলেন কার্টার। এরপর তিনি বিশ্বকূটনীতির বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য অলাভজনক সংস্থা কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন।

হোয়াইট হাউস ছেড়েছিলেন অজনপ্রিয় নেতা হিসেবে। পরবর্তীতে অবশ্য তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। কার্টারের স্ব-অঙ্গরাজ্য জর্জিয়া এবং এই অঙ্গরাজ্যেই তিনি আগাম ভোটের সুবিধাটি নিয়েছেন।

আটলান্টা জার্নাল-কনস্টিটিউশন পত্রিকার তথ্য অনুযায়ী, কার্টার এ বছরের শুরুর দিকে পরিবারকে বলেছিলেন যে তিনি কমলাকে ভোট দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করতে পর্যাপ্ত সময় বাঁচতে চান৷ তাঁর কাছে শতবর্ষী হওয়া অপেক্ষা এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।

শেষ পর্যন্ত কার্টার উভয় মাইলফলকই স্পর্শ করলেন। জর্জিয়ায় গত মঙ্গলবার আগাম ভোট শুরু হয়েছে। জর্জিয়ার নির্বাচন কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং জানিয়েছেন, অঙ্গরাজ্যটিতে ইতিমধ্যে ৪ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কার্টার। গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি জর্জিয়ায় নিজ শহর প্লেইনসে জীবনের শেষ সময়ের সেবাযত্নে রয়েছেন। কার্টার প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি শতবর্ষে পদার্পণের মাইলফলক অর্জন করলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *