• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন |

অল পাসে সংখ্যাগরিষ্ঠর ফলাফল হেয়

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাইকেই পাস করানোর কিছু শিক্ষার্থীর দাবি প্রত্যাখ্যান করে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এই দাবি মেনে নিলে বেশিরভাগ কৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল অবমূল্যায়ন করা হবে।

শিক্ষা উপদেষ্টা সোমবার বাসসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এইচএসসির ফলাফল প্রকাশের আগে কিছু শিক্ষার্থী সবাইকে পাস করানোর দাবি তুলেছে।”

কিন্তু শিক্ষা বোর্ড পূর্বের নজির অনুসরণ করে বাতিলকৃত এইচএসসি বিষয়গুলির সঙ্গে এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের ফলাফল মিলিয়ে চূড়ান্ত ফলাফল তৈরি করেছে বলে শিক্ষা উপদেষ্টা জানান। এসএসসিতে কোনও বিষয়ে ফেল করা এবং পরের বছর আবার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ফলাফলও এই চূড়ান্ত ফলাফলের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, “চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীদের বঞ্চিত বলা যাবে না।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “এখন সবাইকে অটো পাস করিয়ে দিলে যারা কৃতকার্য হয়েছে তাদের ফলাফলের মূল্য কমবে। তাই এ ধরনের দাবির কোনও যৌক্তিকতা দেখছি না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *