• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা, পাসের হার ৯৪ শতাংশ ছাড়াল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ

আজ বুধবার (৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, তাদের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর এই ফলাফল আজ দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় দেশের ৩৩৯টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি অনার্স বিষয়ের মোট ৩ লাখ ৪৪ হাজার ৮০ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এই পরীক্ষায় গড় উত্তীর্ণ হার ৯৪ দশমিক ৯০ শতাংশ।

ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/) পাওয়া যাচ্ছে।

ফলাফলে কোনোরকম ভুল বা অসংগতি থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাখে। কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তি ফলাফল নিয়ে আপত্তি থাকলে ফল প্রকাশের ১ মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এই নির্ধারিত সময়ের পরে কোনোরকম আপত্তি বা অভিযোগ গ্রহণ করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *