• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

জাপানের ইন্টার্নশিপে আবেদন করুন: দিনে ২৪০০ ইয়েন সহ বিমানভাড়া, থাকা এবং বীমা

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) বিনামূল্যে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। তিন থেকে ছয়মাস মেয়াদী এই ইন্টার্নশিপের জন্য বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর।

ওআইএসটি বছরে দুইবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার যাচাই করে দেওয়া হয় এই ইন্টার্নশিপ। আগামী বছরের ১ এপ্রিল শুরু হবে ইন্টার্নশিপ। এটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

ইন্টার্নশিপপ্রাপ্তদের শর্তাবলী:

* প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৭৫৬ টাকা)।
* বিনামূল্যে ভিসা সাপোর্ট।
* ওআইএসটির শাটল বাসের পাস।
* জাপানে যাতায়াতের জন্য বিমান টিকিট।
* আবাসন সুবিধা।
* ইনস্যুরেন্সের সুবিধা।

আবেদনের যোগ্যতা:

* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।
* ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

* ওআইএসটির ওয়েবসাইট থেকে আনলাইনে আবেদন করা যাবে।
* আবেদনপত্রে নাম, ঠিকানা, যোগাযোগের তথ্য প্রদান করতে হবে।
* স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। এটি ৪০০ শব্দে লিখতে হবে।
* শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)।
* পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
* দুজন রেফারির কাছ থেকে রিকমেন্ডেশন লেটার।

আবেদনের ঠিকানা:

https://www.oist.jp/en/apply/research-internship


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *