• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন |

জার্মানির বৃত্তি পেতে চান? ওপরচুনিটি কার্ডের আবেদন প্রক্রিয়া জেনে নিন!

জার্মানি চাকরির পাশাপাশি আনন্দ উপভোগ করার ক্ষেত্রে ইউরোপের অন্যতম অগ্রণী দেশ। সর্বনিম্ন বেতন হার ইউরোপের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। শেনজেনভুক্ত দেশটির কর্মচারীরা সপ্তাহে গড়ে কম ঘন্টা কাজ করেন। দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ইইউ সদস্য রাষ্ট্রের দেশটিতে সম্প্রতি অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক জার্মান অপরচুনিটি কার্ড পাওয়ার যোগ্যতা, সুবিধা এবং আবেদন পদ্ধতি।

জার্মানি ছাড়াও ইইউ, ইইএ, বা সুইজারল্যান্ডের বাইরের দক্ষ কর্মীরা এই কার্ডের মাধ্যমে জার্মানিতে এসে চাকরি করতে পারবেন। এটি আসলে একটি রেসিডেন্ট পারমিট যার মেয়াদ সর্বোচ্চ এক বছর। এই সময়ের মধ্যে কার্ডধারীদের চাকরি খুঁজে নিতে হবে। তবে, আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট কর্মসংস্থানের যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে।

ইইউ, ইইএ বা সুইজারল্যান্ডের বাইরের দুই ধরনের নাগরিককে এই কার্ড দেওয়া হয়।

1. জার্মানি সরকার কর্তৃক স্বীকৃত পেশাগত বা শিক্ষাগত যোগ্যতা অর্জনকারীরা: পেশাগত দক্ষতা প্রমাণ করতে পারে এমন ব্যক্তিরা, যাদের জার্মানি সরকার অনুমোদিত শিক্ষাগত বা পেশাগত সনদ রয়েছে। এই যোগ্যতা অর্জন করা যেতে পারে জার্মানির সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অথবা নিজের দেশের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে।

2. এখনও নির্দিষ্ট কোনও দক্ষতায় পারদর্শী কর্মী না হলেও নিম্নলিখিত শর্তগুলি পূরণকারী ব্যক্তিরা:

ক) জার্মানির কোনও বিশ্ববিদ্যালয় অথবা নিজের দেশের সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি অর্জন;
খ) জার্মানির কোনও প্রতিষ্ঠান অথবা নিজের দেশের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুই বছরের ভোকেশনাল ট্রেনিং সম্পন্ন।

সিইএফআর (কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অব রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজস) অনুযায়ী কমপক্ষে লেভেল-এ1 জার্মান ভাষা দক্ষতা বা কমপক্ষে লেভেল-বি2 ইংরেজি ভাষা দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর 5.5 থেকে 6.5, এবং টোফেল আইবিটিতে 72 থেকে 94 সিইএফআর লেভেল বি2–এর সমতুল্য।

দ্বিতীয় ক্যাটাগরির শর্তগুলি যথাযথভাবে যাচাই করার জন্য সেগুলিতে কিছু পয়েন্ট বরাদ্দ করা হয়েছে। সর্বনিম্ন 6 পয়েন্ট অর্জনকারীদের কার্ড পাওয়ার সম্ভাবনা বেশি। পয়েন্ট বণ্টন পদ্ধতি নিম্নরূপ:

*যোগ্যতার সমতা: (4 পয়েন্ট)
যদি অর্জিত ডিগ্রি বা ট্রেনিং আংশিকভাবে সমতুল্য বলে প্রমাণিত হয়, তাহলে 4 পয়েন্ট যুক্ত হবে। যে দক্ষতাগুলির জন্য চূড়ান্ত অনুশীলনের জন্য লাইসেন্স নেওয়া প্রয়োজন, লাইসেন্স পাওয়ার আগেই 4 পয়েন্ট পাওয়া যাবে। যদিও রেসিডেন্ট পারমিটের আগে অবশ্যই লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

*সর্বাধিক চাহিদাসম্পন্ন পেশার যোগ্যতা: (1 পয়েন্ট)
জার্মানির চাকরির বাজারে যে ডিগ্রি বা ভোকেশনাল ট্রেনিংগুলির সর্বাধিক চাহিদা রয়েছে সেগুলির জন্য 1 পয়েন্ট বরাদ্দ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে মাইনিং ম্যানেজার, হেলথ সার্ভিস ম্যানেজার, কেমিস্ট, সিভিল ইঞ্জিনিয়ার, গ্রাফিক ও মাল্টিমিডিয়া ডিজাইনার এবং সফটওয়্যার ডেভেলপার।

*পেশাগত অভিজ্ঞতা: (2–3 পয়েন্ট)
স্নাতক ডিগ্রি অর্জনের পর প্রাসঙ্গিক পেশায় সর্বশেষ পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থী 2 পয়েন্ট পাবেন। এবং সর্বশেষ সাত বছরের মধ্যে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতার জন্য 3 পয়েন্ট বরাদ্দ করা হবে।

*ভাষা দক্ষতা: (1–4 পয়েন্ট)
সিইএফআর অনুযায়ী জার্মান ভাষা দক্ষতার জন্য এ2 লেভেলের জন্য 1 পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে। লেভেল বি1-এ2 এবং লেভেল বি2 বা তার ওপরের স্তরের জন্য 3 পয়েন্ট বরাদ্দ রয়েছে। এর সাথে অতিরিক্ত 1 পয়েন্ট যুক্ত হবে যদি ইংরেজি ভাষার দক্ষতা লেভেল সি1 বা তার ওপরে থাকে অথবা প্রার্থী নেটিভ স্পিকার হন।

*বয়স: (1–2 পয়েন্ট)
35 বছরের কম বয়সী প্রার্থীদের জন্য 2 পয়েন্ট বরাদ্দ রয়েছে। 35 থেকে 40 বছর বয়সীরা 1 পয়েন্ট পাবেন।

*জার্মানিতে বসবাসের রেকর্ড: (1 পয়েন্ট)
বিগত সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে অন্তত ছয় মাস ধরে জার্মানিতে বৈধভাবে বসবাস করলে তার জন্য 1 পয়েন্ট যুক্ত হবে। এই বসবাস বেড়ানো, অধ্যয়ন বা কাজের উদ্দেশ্যে হতে পারে।

* স্বামী বা স্ত্রীর দক্ষ কর্মী হওয়া: (1 পয়েন্ট)
আবেদনকারী দম্পতির যেকোনো একজন অপরচুনিটি কার্ডের শর্ত পূরণ করলে অন্যজন 1 পয়েন্ট পাবেন।

আবেদন করার আগে যোগ্যতা যাচাই করা যেতে পারে।

*কার্ডের সুবিধাগুলি—
এই কার্ডে প্রাথমিকভাবে সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে কাজ খো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *