• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |

জিমেইল অ্যাকাউন্টে এআই চালিত প্রতারণার হানা

অ্যাই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করে প্রতারকগন জিমেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিচ্ছে। অ্যাইয়ের মাধ্যমে ভুয়া ফোনকল এবং ইমেইল পাঠিয়ে তারা গুগলের নাম ভাঙিয়ে জিমেইল ব্যবহারকারীদের ঠকিয়ে ফেলছে।

ক্লাউড জয়ের প্রতিষ্ঠাতা এবং সাইবার নিরাপত্তা গবেষক স্যাম মিট্রোভিক জানিয়েছেন, সম্প্রতি তার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য চুরি করতে অ্যাই প্রযুক্তির মাধ্যমে এক প্রতারক গুগলের কর্মচারীর পরিচয়ে ভুয়া ফোন করেছিল। অ্যাইয়ের মাধ্যমে করা ফোনকলের কলার আইডি “গুগল সিডনি” দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তারা ভুয়া রিকভারি ইমেইলও পাঠিয়েছিল। এই ধরনের ফোনকল ও ইমেইলের মাধ্যমে খুব সহজেই অন্যদের প্রতারিত করা সম্ভব।

অ্যাইয়ের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্যাম মিট্রোভিক। জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তায় করণীয় বিষয়গুলি নিচে দেওয়া হলঃ

১. গুগল অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সাধারণত বিজনেস প্রোফাইল ছাড়া সাধারণ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ফোন করে না গুগল।

২. গুগল সব সময় নিজেদের অর্থাৎ গুগল ডোমেইনযুক্ত অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস থেকে ব্যবহারকারীদের ইমেইল পাঠায়। তাই গুগলের নামে পাঠানো যেকোনো ইমেইল পড়ার আগে ডোমেইন অ্যাড্রেস যাচাই করুন।

৩. সাধারণ অ্যাকাউন্টের ক্ষেত্রে গুগলের নামে কেউ ফোনকল করলে সতর্ক থাকুন।

৪. জিমেইল অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ করলে তা ভালোভাবে খতিয়ে দেখুন। জিমেইল অ্যাকাউন্টের বিভিন্ন কার্যকলাপ রিভিউ করার সুযোগও রয়েছে।

৫. অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি রিভিউ করতে প্রথমে “ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট” অপশনে যান। এরপর “ডেটা অ্যান্ড প্রাইভেসি” নির্বাচন করুন। তারপর “মাই অ্যাক্টিভিটি টু রিভিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি” নির্বাচন করলেই জিমেইল অ্যাকাউন্টের বিস্তারিত কার্যকলাপ দেখা যাবে।

সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে দুই স্তরের নিরাপত্তা সুবিধা রয়েছে জিমেইলে। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *