• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |

যুক্তরাজ্যে প্রথম গ্রাফিক নভেল পুরস্কার প্রদান

লন্ডনের কার্টুন মিউজিয়ামে ৭ অক্টোবর স্কোলাস্টিক গ্রাফিক নভেল অ্যাওয়ার্ডের প্রথম আয়োজনের পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, প্রকাশক এবং বিক্রেতারা। ছিলেন প্রাথমিক স্কুলের শত শত ছাত্রছাত্রীও।

অতিথি এবং স্কুলের ছাত্রছাত্রীরা সর্টলিস্ট থেকে বিজয়ীদের নির্বাচন করতে সাহায্য করেছেন। এই অনুষ্ঠানের উপস্থাপক ও লেখক কনি হক বলেন, “গ্রাফিক নভেল শিশুদের মধ্যে পাঠের অভ্যাস গড়ে তুলতে বড় ভূমিকা রাখতে পারে। এটি পড়ার জগতে প্রবেশের একটি দুয়ার। এই পুরস্কারকে অন্যরকম করে তুলেছে এই ব্যাপারটি। কারণ, এই বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন শিশুরাই”।

প্রথম আয়োজনে মার্ক ব্র্যাডলি রচিত, বাম্বল অ্যান্ড স্নাগ অ্যান্ড দ্য শাই ঘোস্ট তরুণ পাঠকদের জন্য সেরা পুরস্কার জিতেছে। বয়স্ক পাঠকদের জন্য সেরা মনোনীত হয়েছে জন প্যাট্রিক গ্রিনের ইনভেস্টিগেটরস: অল টাইড আপ। কিশোর পাঠকদের জন্য সেরা মনোনীত হয়েছে অ্যালিস ওসেমানের হার্টস্টপার ভলিউম ফাইভ।

পুরস্কারের বিচারক প্যানেলে ছিলেন মরল্যান্ডস স্কুলের ইংরেজি শিক্ষক জন বিডল, শিক্ষক, ব্লগার এবং পডকাস্ট হোস্ট জো কামিন্স, ACME কমিক কনের ইভেন্ট প্রযোজক শা নাজির, কমিকস ব্লগার রিচার্ড রুডিক এবং বায়ানো কমিকস ম্যাগাজিনের ক্রিয়েটিভ ডিরেক্টর মাইকেল স্টার্লিং।

বিচারকরা শর্টলিস্টটি বেছে নেওয়ার পরও বিজয়ীদের চূড়ান্ত করা হয়েছে, যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুল থেকে জমা পড়া শিশুদের ভোটের ভিত্তিতে।

সূত্রঃ পাবলিশার্স উইকলি
গ্রন্থনাঃ রবিউল কমল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *