**অতিথি: দেবশ্রী অন্তরা**
**সঞ্চালক: মৌসুমি মৌ**
সুরের জাদুরানী দেবশ্রী অন্তরা সম্প্রতি এক অন্য এক মায়াময় সন্ধ্যা উপহার দিয়ে গেলেন সংগীতপ্রেমীদের। সিএমএসএসের আয়োজনে খুব কাছ থেকে দেবশ্রীর গান উপভোগের সুযোগ পেলেন সুরের সন্ধানীরা। এই অনুষ্ঠানের সঞ্চালনা করেছিলেন মৌসুমি মৌ।
দেবশ্রী অন্তরার গানের তালে মাতলেন সকলেই। দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের মন ছুঁয়ে গেল তার অসাধারণ গান। অনুষ্ঠানে তিনি ‘আমি তোমার হব’, ‘তোমার কাছেই আজ’সহ একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে গেলেন দর্শকদের।
দেবশ্রীর অসাধারণ গায়কী ছাড়াও অনুষ্ঠানে নজর কাড়ে মৌসুমি মৌ’র অসাধারণ সঞ্চালনা। তার সুরেলা কণ্ঠ এবং কথায় উপস্থিত হলের আবহ সুরময় করে তোলেন তিনি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতিহাসে এই সন্ধ্যাটিকে স্মরণীয় করে রাখবে দেবশ্রী এবং মৌসুমীর সুরের শিল্প। সুরের ভুবনে যেন সদা এমন মায়াময় সন্ধ্যা বিরাজ করুক, কামনা সবার।