• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন |

বিশ্ববিদ্যালয়ে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হয়েছে।

১৬ অক্টোবর, বুধবার এসইউবির খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে এই দিবসটি পালন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘উন্নত জীবন এবং উন্নত ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’।

দিবসটি উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণসচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ছাড়া একটি সেমিনার এবং ইনফোগ্রাফিক প্রতিযোগিতাও আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নওজিয়া ইয়াসমীন। বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মুহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রবন্ধটি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও সাবেক পরিচালক ডঃ খালেদা ইসলাম। প্রবন্ধের বিষয় ছিল ‘উন্নত জীবন এবং উন্নত ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের ব্যবসা ও বেসরকারি খাত উন্নয়ন বিভাগের চিফ অফ পার্টি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা জানান, ‘খাদ্য আমাদের প্রাথমিক অধিকার। নিরাপদ, পুষ্টিকর এবং স্থায়ী খাদ্য নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব।’

এ ছাড়া এই আয়োজনে ইনফোগ্রাফিক প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রাকিবুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার পান মোহাম্মদ মেহেদী হাসান এবং তৃতীয় পুরস্কার পান স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী রাইহানা রহমান।

উদযাপনে স্পনসর পার্টনার হিসেবে ছিল শশী হাসপাতাল এবং কোকাকোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *