• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |

মাদরাসাশিক্ষকের বেতন তিনগুণ বেড়ে যাচ্ছে মহারাষ্ট্রে, নির্বাচন উপলক্ষে

মহারাষ্ট্র সরকার মাদ্রাসা শিক্ষকদের বেতন তিন গুণ বাড়াচ্ছে

ভোটের আগে সংখ্যালঘুদের ভোট পেতে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে নেতৃত্বাধীন জোট সরকার এই পদক্ষেপ নিয়েছে৷ মাদ্রাসা শিক্ষকদের বেতন তিন গুণ বাড়ানোর পাশাপাশি, সংখ্যালঘু তহবিলে বরাদ্দও বাড়ানো হয়েছে৷ এই তথ্য গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশ করে৷

মহারাষ্ট্রে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ এর মধ্যেই একনাথ শিন্ডে সরকার বিভিন্ন সমাজকল্যাণ প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘুদের সন্তুষ্ট করার চেষ্টা করছে৷ সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এনডিএ জোট সরকার গঠন করলেও এই রাজ্যে ভালো ফল করতে পারেনি৷ জনসমর্থন কমেছে৷ এমন পরিস্থিতিতে হিন্দু ভোটারদের কাছে টানতে দেশী গরুকে ‘রাজ্যমাতা’ ঘোষণা করা হয়েছে৷ এরপর ভোটের আগে সংখ্যালঘু ভোটারদের মন পাওয়ার জন্য মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে শিন্ডে সরকার৷

গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৮০টি জনকল্যাণমূলক প্রস্তাব উত্থাপন করা হয়৷ এর মধ্যে ৩৮টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য সরকার৷ এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হল মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ানো৷ মহারাষ্ট্রে ডিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাসিক বেতন ছিল ৬ হাজার রুপি৷ এটি বাড়িয়ে এখন ১৬ হাজার রুপি করা হয়েছে৷ এছাড়াও, বিএড ও বিএসসি বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে মাসে ১৮ হাজার রুপি করা হয়েছে৷

এদিকে, সংখ্যালঘু উন্নয়নে আর্থিক বরাদ্দ ৭০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি রুপি করা হয়েছে৷ মহারাষ্ট্রের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৬ নভেম্বর৷ তার আগেই রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *