• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন |

ইন্টারনেট আর্কাইভ হ্যাকড, ৩ কোটির বেশি পাসওয়ার্ড চুরি

অনলাইন লাইব্রেরি হিসেবে পরিচিত ইন্টারনেট আর্কাইভে বড়ো ধরনের সাইবার আক্রমণ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট আর্কাইভ ভিডিও, ছবি, বই ও নথি সংরক্ষণের জন্য সুপরিচিত। এটির ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের কয়েক দশক আগের পুরনো ছবিও দেখা যায়। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটি নিয়মিত ব্যবহৃত হয়।

সাইবার আক্রমণের ফলে ইন্টারনেট আর্কাইভের তিন কোটির বেশি ব্যবহারকারীর ই-মেইল, নাম ও পাসওয়ার্ড চুরি হয়েছে বলে জানা গেছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন ইন্টারনেট আর্কাইভের প্রতিষ্ঠাতা ব্রুস্টার কাহলে।

আক্রমণ সম্পর্কে কাহলে জানিয়েছেন, ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইটের জাভাস্ক্রিপ্ট কোডে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস বা ডিডিওএস আক্রমণের মাধ্যমে এ সাইবার আক্রমণ চালানো হয়েছে। সাময়িকভাবে ইন্টারনেট আর্কাইভের ওয়েবসাইট বন্ধ রেখে সিস্টেম ও নিরাপত্তা উন্নত করার কাজ করা হচ্ছে।

এসএন_ব্ল্যাক মেটা নামে হ্যাকারদের একটি দল এই সাইবার আক্রমণটি চালানোর দাবি করেছে। হ্যাকার দলটি জানিয়েছে, ইন্টারনেট আর্কাইভ মার্কিন প্রতিষ্ঠান বলে সাইবার আক্রমণ চালানো হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে এই সাইবার আক্রমণ চালানো হয়েছিল।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *