**সাকিবকে বাংলাদেশ দলে রাখতে চান না মিরপুরবাসী**
সাকিব আল হাসানকে আর বাংলাদেশ দলে দেখতে চান না মিরপুরের বাসিন্দারা। তারা মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ মিছিল করে জানিয়েছেন, সাকিবকে দল থেকে বাদ দেওয়া হোক।
এই বিক্ষোভ সমাবেশটি ১৭ অক্টোবর দুপুরে ‘মিরপুর ছাত্র-জনতার ব্যানারে’ অনুষ্ঠিত হয়। মিরপুর স্টেডিয়ামের সামনের প্রধান গেটে বিক্ষোভকারীরা জড়ো হন।