• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |

মোহাম্মদপুর ডাকাতিতে র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার জড়িত!

**মোহাম্মদপুর ডাকাতি: র্যাবের সাবেক উঁচু পদস্থ কর্মকর্তার জড়িত থাকার সন্দেহ**

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পোশাকে ডাকাতির ঘটনায় র্যাবের সাবেক এক উচ্চপদস্থ কর্মকর্তারও জড়িত থাকার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র মতে, ওই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ছিলেন এবং র্যাব সদর দফতরের একটি শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০১৯ সালে তাকে সেনাবাহিনী থেকে অকালীন অবসরে পাঠানো হয়।

এছাড়া এই ডাকাতির ঘটনায় র্যাব-৪ এর কয়েকজন সদস্যের নাম জড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, র্যাব ও সেনাবাহিনী তাদের বিরুদ্ধেও তদন্ত করছে। এই বিষয়ে র্যাব-৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে র্যাব সদস্যদের নাম উল্লেখ করে প্রশ্ন পাঠানোর পরও তিনি উত্তর দেননি।

এর আগে গত মঙ্গলবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস জানিয়েছিলেন, ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে কয়েকজন র্যাব সদস্যের নাম বলেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

গতকাল তদন্তের অগ্রগতি জানতে আবার যোগাযোগ করা হলে র্যাবের এই মুখপাত্র এই প্রতিবেদককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

গত ১১ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে বেড়িবাঁধ এলাকায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ও কার্যালয়ে ডাকাতি হয়। সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরা ডাকাতেরা নিজেদের যৌথ বাহিনী দাবি করে ৭৫ লাখ টাকা এবং ৭০ ভরি সোনা লুট করে নিয়ে যায় বলে গৃহকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলার তদন্ত করছে ডিবি। এই মামলায় গ্রেপ্তার কামাল হোসেন নামের একজন আসামিকে গত মঙ্গলবার রাতে র্যাব ডিবির কাছে হস্তান্তর করেছে। ডিবি জানিয়েছে, কামাল হোসেন সাবেক সেনা সদস্য। তাকে বুধবার আদালতে হাজির করা হয় এবং তার ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। তাকে ডিবির হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত সোমবার ছয়জনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। তারাও এখন ডিবির হেফাজতে আছে। এই ছয়জনের মধ্যে তিনজনকে ডিবি এবং বাকি তিনজনকে র্যাব গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।

গত রবিবার এই আলোচিত ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র্যাব। তাদের মধ্যে তিনজনকে পরদিন ডিবির কাছে হস্তান্তর করা হয়। বাকি পাঁচজনের অবস্থান নিশ্চিত করে জানা যাচ্ছে না। মঙ্গলবার রাতে ডিবির কাছে দেওয়া কামাল হোসেন ওই পাঁচজনের একজন কি না, সেটাও র্যাব স্পষ্ট করে জানায়নি। এমনকি পাঁচজনের নাম ও পরিচয়ও প্রকাশ করা হয়নি।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ রাকিব খান জানিয়েছেন, মঙ্গলবার রাতে র্যাব একজন আসামিকে ডিবির কাছে হস্তান্তর করেছে। এ নিয়ে র্যাব ডিবির কাছে এখন পর্যন্ত চারজন আসামি হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *