• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |

কলকাতায় পূজার ৩ অনন্য সিনেমা

শুরু হয়ে গেছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। এর উপলক্ষে পশ্চিমবঙ্গে গতকাল মুক্তি পেয়েছে তিনটি ছবি। এই ছবিগুলিে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন।

**সৃজিতের ‘টেক্কা’**

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র। এই থ্রিলার অ্যাকশন ছবিতে দেব এক স্কুলছাত্রীকে অপহরণ করে তার চাকরি ফিরে পেতে চায়। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। বিশ্লেষকরা বলছেন, এই ছবিটি কি পুজোর অন্য ছবিগুলিকে টেক্কা দিতে পারবে, তা সময়ই বলবে।

**পথিকৃতের ‘শাস্ত্রী’**

দীর্ঘদিন পর মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় জুটি বেঁধে অভিনয় করেছেন ‘শাস্ত্রী’ ছবিতে। এই ছবিতে মিঠুন একজন জ্যোতিষবিশ্বাসী মধ্যবিত্ত মানুষের চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন ঘটনার পর তিনি জ্যোতিষশাস্ত্রে বিশেষজ্ঞ হয়ে ওঠেন। ছবিতে আরও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

**নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’**

গত বছরের ‘রক্তবীজ’-এর পর প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন এ বছর ‘বহুরূপী’ ছবি নিয়ে এসেছে। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এতে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ১৯৯৮ থেকে ২০০৫ সালের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এটিও মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *