দুর্গাপূজা হল বাঙালি হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব৷ এই উৎসবটি বর্তমানে বৈদিক এবং লৌকিক বিভিন্ন রীতিনীতির সমন্বয়ে গড়ে উঠেছে৷ দুর্গাপূজার প্রতিটি আচারের সঙ্গে জড়িত আছে অসংখ্য ব্যাখ্যা৷ বিভিন্ন পুরাণে একই দেবীর বর্ণনাও রয়েছে নানা রকম৷ আবার বাঙালি হিন্দুরা ধর্মগ্রন্থের বর্ণনার সঙ্গে নিজেদের কল্পনা মিশিয়ে একটা নতুন মিথ বা আচার সৃষ্টি করেছেন৷
সুতরাং, দুর্গাপূজা এবং এর বিভিন্ন আচার-নিয়ম পালন সম্পর্কে সর্বজনগ্রাহ্য কোনো মত প্রদান করা অসম্ভব৷ ‘নানা মুনির নানা মত’ কথাটা সম্ভবত সনাতন ধর্মের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য!
বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এসে পৌঁছেছে৷ দেবী দুর্গাকে নারী শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়৷ নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়৷ এর মধ্যে নবরাত্রি পালন অন্যতম৷ আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত পালন করা হয়৷ অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দুর্গার নয়টি শক্তির যে পুজো হয়, তাকেই নবরাত্রি বলে৷ শরৎকালে এই উৎসবটি হয় বলে একে শারদ নবরাত্রিও বলা হয়৷
‘নবরাত্রি’ শব্দের অর্থ হল ‘নয়টি রাত’৷ ‘নব’ মানে ‘নয়’ এবং ‘রাত্রি’ মানে ‘রাত’৷ শারদীয় নবরাত্রির তাৎপর্য নবদুর্গার উৎপত্তি থেকে মহিষাসুরের পরাজয়ের মধ্যে নিহিত৷ আবার পুরাণিক কাহিনি অনুসারে রামচন্দ্র ষষ্ঠীতে দেবী দুর্গাকে শক্তিরূপে আরাধনা করেছিলেন লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য৷ শারদ নবরাত্রি দুর্গাশক্তি নয়টি রূপকে উৎসর্গ করে—দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মুকাম্বিকা৷ দেবী দুর্গার বিভিন্ন রূপকে নয় দিন ধরে পূজা করা হয়৷ নবরাত্রির পরের দিনটি বিজয়া দশমী হিসেবে উদ্যাপিত হয়৷
কথিত আছে, মহিষাসুর ভগবান ব্রহ্মার বর পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন৷ ভগবান ব্রহ্মা তাঁর ভক্তিতে খুশি হয়ে তাঁকে অমরত্বের বর প্রদান করেন এবং এই শর্ত দেন যে কেবল একজন নারীই তাঁকে পরাজিত করতে পারবেন৷ ভগবান ব্রহ্মার এই আশীর্বাদ পেয়ে মহিষাসুর ত্রিলোক তথা স্বর্গ, মর্ত্য, পাতাল আক্রমণ করেন৷ যেহেতু ব্রহ্মার বর অনুযায়ী মহিষাসুর কেবল একজন নারীর কাছেই পরাজিত হতে পারেন, তাই দেবতারা তাঁর বিরুদ্ধে যুদ্ধে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের কাছে মহিষাসুরকে পরাজিত করার জন্য সাহায্য প্রার্থনা করেন৷ ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর তখন একত্র হয়ে মহিষাসুরকে হত্যা করার জন্য দেবী দুর্গার সৃষ্টি করেন৷
একটি দীপ্তিময়ী শক্তিরূপিণী দশ-বাহুর দেবী দুর্গা ত্রিলোককে রক্ষা করার জন্য ১০ দিন ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন৷ দশম দিনে দেবীকে ছলনা করার জন্য মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করে, তখন দেবী দুর্গা তাঁর ত্রিশূল দিয়ে মহিষাসুরকে আক্রমণ করেন এবং তাকে বধ করে অশুভ শক্তিকে পরাজিত করেন৷ সেই কারণেই নবরাত্রির প্রতিটি দিনে দেবী দুর্গার বিভিন্ন অবতারের পূজা করা হয় এবং নবমীর পরদিন ‘দশেরা’ উৎসব পালিত হয়৷
দুর্গার নয়টি শক্তি বা রূপ হল –
*শৈল পুত্রী—নবরাত্রির প্রথম দিনে মা শৈল পুত্রীর আরাধনা করা হয়৷ শৈল পুত্রীর বাহন বৃষ৷ তাঁর দক্ষিণ হাতে ত্রিশূল আর বাম হস্তে কোমল থাকে৷ তাই দেবীর অপর নাম শূল-ধরিনি৷ শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর এক নাম শৈল পুত্রী৷ এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতিরূপে বরণ করেন৷
*ব্রহ্মচারিণী—দেবী পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী৷ এখানে ‘ব্রহ্ম’ শব্দের অর্থ হল তপস্যা৷ ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারী৷ কথিত আছে যে ‘বেদস্তত্ত্বং তপো ব্রহ্ম’বেদ, তত্ত্ব এবং তপ হল ‘ব্রহ্ম’ শব্দের অর্থ৷ দেবী ব্রহ্মচারিণীর রূপ—জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত৷ তিনি ডান হাতে রুদ্রাক্ষের জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে থাকেন৷
*চন্দ্রঘণ্টা—তৃতীয় রাতে পুজো হয় নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টার৷ এখানে মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়৷ দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী৷ তাঁর শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল৷ এই দেবী দশভুজা৷ দেবীদুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল, চন্দ্রের চেয়েও সুন্দরী ইনি৷ তাঁর হাতে কমণ্ডলু