• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠকে বিএনপি

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্যদের সাথে বৈঠকে বসছে বিএনপি।

রোববার বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উপস্থিত আছেন জেএসডি সভাপতি আ স ম রব, নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কর্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদ যুগ্ম আহবায়ক রাশেদ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *