দৈনিক মুক্ত সোপান: সাইদুর রহমান লিটনকে সভাপতি ও মোহাম্মদ বাবুকে সাধারণ সম্পাদক করে বেলজিয়াম বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ মার্চ ২০২৩ তারিখে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে ১৫ জন উপদেষ্টা এবং ১৫২ সদস্যের নেতৃবৃন্দ রাখা হয়েছে।
উল্লেখ্য বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুকে বিএনপি বৈদেশিক সম্পর্ক কমিটিতে ন্তর্ভুক্ত করা হয়েছিলো। গত ০৯ জুন ২০২২ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, বিএনপি বৈদেশিক সম্পর্ক কমিটিতে তিনজনকে সদস্য হিসেবে অন্তভুক্ত করা হয়েছে। তাঁরা মধ্যে—সাইদুর রহমান লিটন (বেলজিয়াম বিএনপি), ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম বিএনপি)।

বেলজিয়াম বিএনপির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দলের নেতাকর্মীরা। সেই সাথে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শুভেচ্ছা বক্তব্যে বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গণতন্ত্রপূণরুদ্ধারে বেলজিয়াম বিএনপির নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন। সেই সাথে দলের সকল আন্দোলন কর্মসূচীতে বেলজিয়াম বিএনপি সৌচ্চার ভূমিকা পালন করবে।
বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির চলমান আন্দোলনে স্বৈরাচারি হাসিনা সরকারের বিদায় করিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।