• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |

নতুন প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক

নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন তথ্য কমিশনার ও সাবেক তথ্য সচিব ড. আবদুল মালেক।

মঙ্গলবার (২১ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তথ্য কমিশনার আবদুল মালেককে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বছরের ১৬ জানুয়ারি প্রধান তথ্য কমিশনার পদে মরতুজা আহমদের মেয়াদ পূর্ণ হলে পদটি শূন্য হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী ২০০৯ সালের ১ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত এ কমিশনে এর আগে এম আজিজুর রহমান, মুহাম্মদ জমির, মোহাম্মদ ফারুক এবং গোলাম রহমান এ দায়িত্বপালন করেন। আবদুল মালেক দেশের ৬ষ্ঠ প্রধান তথ্য কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *