• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন |

দেশের ক্রান্তিলগ্নে যুবকদেরকেই দায়িত্ব নিতে হবে : জেনারেল (অবঃ) ইবরাহিম

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন চলছে, তা থেকে উত্তরণের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। একইসাথে হতে হবে রাজনীতি মনস্ক। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে তাদেরই দায়িত্ব নিতে হবে।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে তরুণ ইবরাহিম দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকের যুব সমাজকেও সেভাবে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য এগিয়ে আসতে হবে।

আজ সোমবার যুব কল্যাণ পার্টির উদ্যোগে মোহাম্মদপুর এলাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করার জন্য যুবকদের প্রতি আহ্বান রেখে জেনারেল (অবঃ) ইবরাহিম বলেন, দেশে রাজনৈতিক সঙ্কট চলছে। দেশের এই ক্রান্তিলগ্নে তাই যুবকদেরকেই দায়িত্ব নিতে হবে। সমস্যার সমাধান তাদেরই করতে হবে।

যুব কল্যাণ পার্টির সভাপতি সিফাত তুহিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব।

আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) ফয়সাল মেহেদী, মাহমুদ খান, মহিলা কল্যাণ পার্টির সভানেত্রী শাহানা সুলতানা শিলা, যুগ্ম-মহাসচিব জাহিদুর রহমান, সহ-দফতর সম্পাদক রাব্বি চৌধুরী, প্রকৌশলী ইসহাক, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান মঞ্জু, প্রকৌশলী হাফিজুর রহমান ও ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *