• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না।

জরুরি মেরামত কাজের জন্য তিতাস গ্যাস বন্ধ রাখবে।

ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানিটির জরুরি বার্তায় শুক্রবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইস্কাটন, পরীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস।

এসময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *