• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন |

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ : ৫০০ জনের বিরুদ্ধে রাবি প্রশাসনের মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম নগরীর মতিহার থানায় ওই মামলা করেন।

এ মামলায় তসলিম আলী ওরফে পিটার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুর বাজার বাসের চেইন মাস্টার। নগরীর খোজাপুর এলাকায় তার বাসা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ‘এ ঘটনায় বাসের চেইন মাস্টার তসলিমের বড় ভূমিকা আছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।’

জানা যায়, শনিবার সন্ধ্যায় বাসে এক রাবি শিক্ষার্থীর সাথে চালক ও হেলপারের কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই শিক্ষার্থীর সহপাঠীরা বিনোদপুর বাজারে চালক ও হেলপারকে মারধর করেন। একপর্যায়ে পেটাতে পেটাতে চালককে বাস থেকে নামিয়ে ফেলে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দিলে তাদের উপরও ক্ষেপে যায় শিক্ষার্থীরা। এরপর রাতভর চলে দফায় দফায় সংঘর্ষ। এ সময় ব্যবসায়ীদের ইট-পাটকেলে অন্তত তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *