• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

রাজধানীতে গাড়ি থেকে ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় বুথে রাখার জন্য নেয়ার পথে একটি গাড়ি থেকে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তুরাগ থানা সূত্রে জানা গেছে, আজ সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভার ইপিজেডে ডাচ–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল ৭টার দিকে আড়াআড়ি করে একটি মাইক্রোবাস দাঁড় করিয়ে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন ডাচ–বাংলা ব্যাংকের টাকা বহন করা গাড়িটির গতি রোধ করা হয়। পরে মাইক্রোবাস থেকে ১০–১২ জন সশস্ত্র ছিনতাইকারী নেমে টাকা বহন করা গাড়ির দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া ১১ কোটি টাকা-ভর্তি ট্রাংক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

এদিকে, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো: শিরিন একটি গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এতে আমাদের কোনো ক্ষতি হয়নি। কারণ টাকা বহন ও এটিএম বুথে জমার দায়িত্ব নিরাপত্তা প্রতিষ্ঠানের। আবার এই টাকা বিমার আওতায় রয়েছে। ফলে এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *