• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |

টিসিবির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

দৈনিক মুক্ত সোপান: রাজধানীর তেজগাঁও টিসিবির গোডাউনে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, তেজগাঁওয়ের নিপ্পন বটতলা মোড়ে টিসিবির গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার ১১টা ৫৪ মিনিটে আগুন লাগে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *